ধর্মপাশায় ফসলি জমি থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের আত্কাপাড়া সড়কের ভাইস চেয়ারম্যান বিল্লাল নূরীর ফিসারির দক্ষিণ পাশে থাকা ফসলি জমি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) শাশীম কবির জানান, অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পরিচয় সনাক্ত ও মৃত্যুর কারণ জানতে ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া বিষয়টির ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
Related News
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উপজেলার চারটিRead More



Comments are Closed