Main Menu

আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার পশ্চিমভাগ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের ইছা মিয়া সর্দারের সঙ্গে মিজান মিয়া সর্দারের গরু জন্য ঘাস কাটা নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে দুপুর ১২টার দিকে উভয়পক্ষের লোকজন হঠাৎ সংঘর্ষে লিপ্ত হয়। একপক্ষ অপরপক্ষের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

 

Share





Related News

Comments are Closed