যুক্তরাজ্যে বিশ্বনাথের শিউলী হত্যা, স্বামী মাসুম গ্রেপ্তার
প্রবাস ডেস্ক: যুক্তরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত ব্রাডফোর্ড শহরে সন্তানের সামনে স্ত্রী কুলসুমা আক্তার শিউলীকে হত্যার অভিযোগে স্বামী হাবিবুর রহমান মাসুমকে (২৫) গ্রেফতার করেছে ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ।
মঙ্গলবার (৯ এপ্রিল) পুলিশ তাকে গ্রেফতারের তথ্য জানিয়েছে।
স্ত্রী শিউলীকে (২৭) প্রকাশ্য দিবালোকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার পর থেকে হাবিবুর রহমান মাসুম পলাতক ছিলেন। তার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়।
যুক্তরাজ্যের ওল্ডহামে বসবাসরত নিহত শিউলীর ভাই আক্তার হোসেন গত সোমবার (৮ মার্চ) অভিযোগ করেছেন, গত ৬ মার্চ শনিবার লন্ডন সময় বিকেলে তার বোনকে ছুরি দিয়ে নিজের ৫ মাস বয়সী শিশুপুত্রের সামনেই গুরুতর আঘাত করেন হাবিবুর রহমান মাসুম। পরে শিউলী মারা যান। এ ঘটনার পর থেকে মাসুম পলাতক ছিলেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, মাসুম ও শিউলী দম্পতি দুই বছর আগে সিলেটের বিশ্বনাথ থেকে যুক্তরাজ্যে আসেন। মাসুম আসেন স্টুডেন্ট ভিসায় আর স্ত্রী শিউলী আসেন মাসুমের ডিপেন্ডেন্ট হিসেবে। শুরুতে ওল্ডহাম এলাকায় থাকতেন এ দম্পতি। তাদের পারিবারিক কলহ শুরু হলে এক পর্যায়ে তা পুলিশ পর্যন্ত গড়ায়। পরে পুলিশ শিউলীকে স্যোশাল সার্ভিসের মাধ্যমে নিজেদের বসবাসস্থল থেকে সরিয়ে ব্রাডফোর্ডে নিরাপদে রাখার ব্যবস্থা করে। কিন্তু স্বামী মাসুম পুলিশের নিষেধ না মেনে শিউলীর গতিবিধি নজরদারি শুরু করেন। ঘটনার দিন ইফতারের আগে শিউলী তার শিশুপুত্রকে নিয়ে খাবার কিনতে বের হন। এ সময় আগে থেকে অপেক্ষায় থাকা মাসুম শিউলীকে ধারালো ছুরি দিয়ে আক্রমণ করেন।
নিহত শিউলীর ভাই আক্তার হোসেন জানিয়েছেন, শিউলীর ময়নাতদন্ত শেষে মরদেহ পেলে জানাজা ও দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed