Main Menu

হবিগঞ্জে প্রাণ চিপসের কারখানায় অগ্নিকাণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে প্রাণ-আরএফএল কোম্পানির কারখানার একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

ত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল ৪টার দিকে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৩ নম্বর ভবনের চিপস তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর থেকে কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।

তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মোবারক হোসেন।তিনি বলেন, বিকেলে আগুনের সূত্রপাত হয় বলে জানতে পেরেছি। তবে আগুনের কারণ জানতে পারিনি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। হবিগঞ্জ জেলার পুলিশ সুপার আক্তার হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

 

Share





Related News

Comments are Closed