Main Menu

সিলেটে কখন কোথায় ঈদের জামাত

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার দেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে। প্রতিবছরের ন্যায় এবারো সিলেটে বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। এ বছর সিলেট নগরীতে ৪৩০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এরমধ্যে ৩৪৭টি মসজিদে ও ৮৩টি ঈদগাহে হবে ঈদের জামাত। আর সিলেট জেলার বিভিন্ন উপজেলায় দুই হাজার ৫৬৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। মসজিদে হবে ২ হাজার ৯৯ টি ও ঈদগাহে হবে ৪৭০টি ঈদ জামাত।

Manual7 Ad Code

সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ৭০০ বছরের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। শাহী ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। এর আগে বয়ান পেশ করবেন একই মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান।

Manual1 Ad Code

শাহী ঈদগাহের এ জামাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের পদস্থ কর্মকর্তারা অংশ নেবেন।

এছাড়া নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়। নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সকাল ৮টায়। জামাতে নারীদের অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় এবং হযরত শাহপরাণ (র.) দরগা জামে মসজিদে ঈদের একমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

Manual3 Ad Code

নগরীর বন্দর বাজারস্থ কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। জজ কোর্ট জামে মসজিদে একমাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। সিলেট রেজিস্ট্রারী মাঠে পবিত্র ঈদুল ফিতরের একমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে আটটায়।

নগরীর পাঠানটুলা এলাকায় নবনির্মিত নবাবী ঈদগাহে এবার প্রথমবারের মতো ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ ঈদগাহে ঈদের জামাতের নির্ধারিত সময় সকাল সাড়ে ৮টায়।

এদিকে, পবিত্র ঈদুল ফিতর নির্বিঘ্নে উদযাপন করতে জেলা প্রশাসন ও সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এবিষয়ে সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি সাইফুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগর পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। নির্দিষ্ট পোশাকের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্যও মাঠে কাজ করবে।

 

Manual1 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code