শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় পথচারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রাস্তা পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মাওলানা শফিকুর রহমান সিদ্দিকী (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুতুবের চক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত শফিকুর রহমান হবিগঞ্জ সদর উপজেলার বাগুণিপাড়া গ্রামের সিদ্দিক মুন্সির ছেলে।
স্থানীয়রা জানান, শফিকুর রহমান সিদ্দিকী বাসা থেকে বের হয়ে রেল পথ ধরে হাটছিলেন। পথিমধ্যে কুতুবের চক এলাকায় পৌছলে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস নামে একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয় লোকজন বিষয়টি শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মীর সাব্বির আহমেদ জানান, শফিকুর রহমান সিদ্দিকী কানে কম শুণতেন বলে আমরা জানতে পেরেছি। ট্রেন হরণ দেয়ার পরও তিনি লাইন থেকে সরে যাননি। ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed