রাজনগরে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাসের চুলা থেকে আগুন লেগে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন।
সোমবার (১ এপ্রিল) ভোররাতে রাজনগর উপজেলার কদমহাটা গ্রামে এই ঘটনা ঘটে।
এসময় আগুনে ২টি গরু ও ৩টি ছাগল পুড়ে গেছে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
জানা যায়, উপজেলার কদমহাটা বাজারের পূর্ব পাশে কদমহাটা সৈয়দ লাল মিয়া (কেরানী) বাড়ির কেয়ারটেকার ময়না মিয়ার বসত ঘরে গ্যাসের চুলা থেকে আগুন লাগে। ভোর ৫টার দিকে আগুন লাগার পর দমকল বাহিনী আগুন নেভালেও ময়না মিয়ার মা বৃদ্ধা নুরজাহান বেগম দগ্ধ হয়ে মারা যান।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে বৃদ্ধার সারা শরীর পুড়ে গেছে। ময়নাতদন্ত করার কোন সুযোগ নাই, তাঁর হাড়গুলো দাফন করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed