শান্তিগঞ্জে সড়ক দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত, আহত ১
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নোয়াগাঁও এলাকায় নিজ চালিত প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক উপ পুলিশ পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন এবং অপর উপ পুলিশ পরিদর্শক (এএসআই) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩১ মার্চ) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিলেট-সুনামগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ পরিদর্শক (এএসআই) মহি উদ্দিনের (৩৫) বাড়ী হবিগঞ্জ জেলা সদরের আলাপুর গ্রামে এবং তিনি এক সন্তানের জনক।তিনি সুনামগঞ্জ সদর কোর্টে কর্মরত ছিলেন।
আহত পুলিশ উপ পুলিশ পরিদর্শক (এএসআই) মামুন আহমদ সুনামগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত আছেন।তার বাম পায়ের হাড্ডি ভেঙ্গে গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৩১ মার্চ) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় সিলেট থেকে সুনামগঞ্জে যাওয়ার পথে আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১৫-৮৩৭৪) নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটির সাথে স্বজোরে ধাক্কা লাগে, সেখানে গাড়ি নিয়ন্ত্রণে না আসায় পরবর্তীতে উক্ত গাড়িটি গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে সড়ক দুর্ঘটনায় কবলিত হয়। এসময় মহি উদ্দিন আহমদ ড্রাইভারের পাশের সিটে বসা ছিলেন এবং মামুন আহমদ গাড়িটি ড্রাইভিং করছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মহি উদ্দিন মারা যান এবং গুরুতর আহত অবস্থায় মামুন আহমদকে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) কাজী মুক্তাদীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে। অপর আহতকে প্রথমে কৈতক ও পরে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed