প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, নির্যাতনের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করতে এসে প্রেমিকের মায়ের নির্যাতনের শিকার হয়েছেন তরুণী।
রোববার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের পূর্ব রুপসংকর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নির্যাতনের শিকার ভুক্তভোগী তরুণী জানান, পূর্ব রুপসংকর গ্রামের কাছাই মিয়ার ছেলে এক্সকেভেটরচালক কাউছার মিয়ার সঙ্গে ৮ মাসের প্রেমের সম্পর্ক রয়েছে তার। কাউছার বিয়ের কথা বলে বিভিন্ন হোটেলে নিয়ে তার সঙ্গে দৈহিক সম্পর্ক করে। বিষয়টি জানাজানি হলে তাকে বিয়ের চাপ দিলে অপারগতা প্রকাশ করে। পরে বাধ্য হয়ে রোববার দুপুরে কাউছারের বাড়িতে গেলে তার মা মারধোর করে মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
কাউছারের বাড়িতে গিয়ে দেখা যায়, কাউছারের বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে প্রেমিকা। হাতে কাটাছেঁড়ার দাগ।
এ সময় ওই তরুণী সাংবাদিকদের জানান, তিনি মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। কাউছার তাকে বিয়ে না করলে সে আত্মহত্যারও হুমকি দেয়।
এ সময় অভিযুক্ত কাউছারকে পাওয়া যায়নি। কাউছারের মা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান শামীম আহমদ বলেন, বিষয়টি শুনেছি।
শ্রমিক নেতা বাচ্চু মিয়া বলেন, বিষয়টি যেহেতু শ্রমিকের; তাই বিষয়টি নিয়ে সমাধান করার চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি।
মিরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার কদর আলী বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। দেখি কী অবস্থা।
বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খয়ের বলেন, বিষয়টি আমার জানা নেই, থানায় অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed