ডোমারে তিন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে দেড় লক্ষ টাকা জরিমানা
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার ডোমারের বে-সরকারিভাবে স্বাস্থ্য সেবাদানকারী তিন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
চিকিৎসক সংকট, প্রতিশ্রুত সেবা যথাযথ ভাবে না দেওয়া, সেবার মূল্যে তালিকা সংরক্ষণ না করায় জেলা সিভিল সার্জন ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন।
রবিাবার (২৪ মার্চ) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. হাসিবুর রহমানের নেতৃত্বে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সামছুল আলম অভিযান পরিচালনা করেন।
উপজেলা শহরের পদ্মা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, নার্স বিধি মোতাবেক না থাকা ও যন্ত্রপাতি সংকট থাকায় ৫০ হাজার জরিমানা করা হয়। বিধি মোতাবেক চিকিৎসক না থাকায় সেবা হাসপাতালকে ৪০ হাজার ও ধার্য্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে নেওয়া, প্রশিক্ষিত টেকনিশিয়ান ছাড়া এক্স-রে করাসহ বিধি মোতাবেক চিকিৎসক না থাকায় ডক্টরস্ ক্লিনিক এন্ড নার্সিং হোমকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ডক্টরস্ ক্লিনিকের মূল্যে পরিশোধ রশিদ বহি জব্দ করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. রায়হান বারী, স্বাস্থ্য পরিদর্শক আল আমিন রহমান ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed