Main Menu

ওসমানীনগরে শরবত পানে প্রাণ গেলো কিশোরীর

Manual7 Ad Code

ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে মাছুমা বেগম(১৫) নামের এক কিশোরী শরবত জাতীয় পানীয় পান করে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

গত ১৯ মার্চ দুপুরে মাছুমা বেগম শরবত জাতীয় পানীয় পান করলে ২৩ মার্চ সকাল সাড়ে ৭টায় এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Manual1 Ad Code

নিহত মাছুমা বেগম ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের ধনপুর গ্রামের আব্দুল কালামের মেয়ে ও স্থানীয় মাদারবাজারস্থ নবগ্রাম হাজী ছাইমউল্লা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ছিল।

Manual7 Ad Code

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে মাছুমা বেগম পাশের বাড়ির তার আত্মীয় মৃত আব্দুল কাদিরের স্ত্রী আসমা বেগমের ঘরে যান। তখন আসমা বেগম তাকে শরবত জাতীয় কিছু পান করালে বাড়ীতে এসে কিশোরী মাছুমা বেগম অসুস্থ হয়ে পড়ে। এসময় সে বমি করতে শুরু করলে তাৎক্ষনিক তাকে স্বজনরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টায় মাছুমা মারা যায়।

নিহতের বাবা আব্দুল কালাম বলেন, আমার মেয়েকে আসমা বেগম বিষ মিশ্রিত শরবত জাতীয় কিছু পান করানোর কারণে আমার মেয়ের মৃত্যু হয়। আমি এ ঘটনার দৃষ্টান্তমুলক বিচার চাই।

Manual3 Ad Code

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, ঘটনাটি জানতে পেরে তদন্তে একজন কর্মকর্তাকে পাঠিয়েছি। আমরা ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেব।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code