শনিবার সিলেটে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৮ ঘন্টা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শনিবার ৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জালালাবাদ গ্যাস। শনিবার (২৩ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (২০ মার্চ) প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নগরীর দরগাগেইট এলাকায় ড্রেন নির্মাণ কাজ করছে সিলেট সিটি করর্পোরেশন। এ অবস্থায় গ্যাস পাইপলাইন জরুরি স্থানান্তর/রক্ষণাবেক্ষণের জন্য শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট শহর ও তৎসংলগ্ন এলাকায় (দক্ষিণ সুরমা ও ক্যান্টনমেন্ট এলাকা ব্যতীত) গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। কারিগরি কারণে সময়সূচির হৃাস/বৃদ্ধি হতে পারে।
Related News
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারাদেশের ন্যায় সিলেটেওRead More
রবিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শনিবার সিলেট মহানগরেরRead More



Comments are Closed