Main Menu

ছাত‌কে ৫ হাজার নারী-পুরুষ নি‌য়ে ইফতার

Manual6 Ad Code

ছাতক প্রতি‌নি‌ধি: ছাত‌কে খ‌্যাতমান ও‌লি হজরত আহসান শাহ রঃ মাজার শরী‌ফের খা‌দেম পীর সানুর শাহ’র উদ্যো‌গে ৫ হাজার নারী-পুরুষ নিয়ে ইফতার ও দোয়া মাহ‌ফিল অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

Manual1 Ad Code

বৃহস্প‌তিবার (২১ মার্চ) উপজেলার দোলারবাজার ইউ‌পির মঈনপুর গ্রা‌মে হজরত আহসান শাহ রঃ মাজারের খা‌দেম পীর সানু শাহ’র সভাপ‌তি‌ত্বে ও মাওলানা মাহবুবুর রহমান নয়ন শাহ’র প‌রিচা‌লনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহ‌ফি‌লে উপস্থিত ছিলেন- ছাতক প্রেস ক্লা‌বের সভাপ‌তি আ‌নোয়ার হো‌সেন র‌নি, ছাতকপাথর বালু উত্তোলন স‌মি‌তির সা‌বেক সাধারন সম্পাদক ‌দি‌লোয়ার হো‌সেন,নুরুল হক, শিক্ষক রেজ্জাদ আহমদ, সাংবা‌দিক খা‌লেদ আহমদ, ফজল উ‌দ্দিন, শানুর মিয়া,লিলু মিয়া,ইসলাম উদ্দিন,আঙ্গুর মিয়া,কামাল আহমদ,রজব আলী প্রমুখ।

মাজার শরী‌ফের সি‌লেট ও সুনামগঞ্জ জেলার বি‌ভিন্ন উপ‌জেলা থে‌কে আগত গরীব,অসহায়, হতদ্ররিতসহ নানা শ্রেনীর মানুষ নি‌য়ে ইফতার ও মিলাদ দোয়া অনু‌ষ্টিত হয়। তার মাজা‌রে শিশু, নারী, পুরুষদের হাজা‌র হাজার মানু‌ষের ঢল নে‌মে‌ছে। মাজার প্রাঙ্গ‌নে আল্লাহু জি‌কি‌রে মুখ‌রিত হ‌য়ে উঠে‌ছিল।

Manual5 Ad Code

ইফতার মাহফিলে মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে দেশ-জাতির কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা ক‌রা হয়।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code