Main Menu

নার্স দিয়ে অস্ত্রোপচার, হাসপাতাল মালিকের কারাদন্ড

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে চিকিৎসক ছাড়াই নার্স দিয়ে সিজারিয়ান অপারেশন করা এবং নিবন্ধন না থাকায় পপুলার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে সাত দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি নিবন্ধন না থাকায় আ্যপোলো হাসপাতাল বন্ধ করে দেয়া হয়।

Manual4 Ad Code

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুল হক।

Manual5 Ad Code

সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হক জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হকের নেতৃত্বে পপুলার জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। এসময় তারা দেখতে পান, কোনো চিকিৎসক ছাড়াই নার্সের মাধ্যমে এক গৃহবধূর সিজারিয়ান অপারেশন চলছে। পরে ২৫০ শয্যা হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন এনে অপারেশন সম্পন্ন করান সিভিল সার্জন।

Manual5 Ad Code

তিনি বলেন, বিকেলে নিবন্ধন না থাকা এবং চিকিৎসক ছাড়া অপারেশনের দায়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তারেক আজিজ খানকে পৃথক দুই ধারায় সাত দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

অপরদিকে নিবন্ধন না থাকায় আ্যপোলো হাসপাতালকে তালাবদ্ধ করা হযেছে। অভিযানে সার্বিক সহযোগিতা করে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code