গোলাপগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাহেদ আহমদ (৩৮) নামে ঋণে জর্জরিত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ওই যুবকের লাশ উদ্ধার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
নিহত সাহেদ আহমদ উপজেলার পৌর এলাকার রণকেলী নয়া গ্রামের চেরাগ আলীর ছেলে। তিনি সাহেদ টেলিকমের সত্বাধিকারী।
পুলিশ সূত্রে জানা যায়, সাহেদ আহমদ দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জ পৌর শহরে বিকাশের ব্যবসা করে আসছেন। সম্প্রতি তাকে ব্যবসায় বড় ধরণের লোকসান গুণতে হয়। জমি বিক্রি করেও লোকসান ঘুচাতে পারেননি। এসকল বিষয় নিয়ে তাদের পারিবারিক বিরোধ চলে আসছে।
শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় সাহেদ আহমদ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
শনিবার দুপুরে রুমের দরজা বন্ধ দেখে তাকে ডাকতে গেলে তার কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed