‘কেয়ার ভিসা’ নিয়ে দুঃসংবাদ দিলো যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক: আইনি শিথিলতার সুযোগে ‘কেয়ার ভিসা’য় বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক অভিবাসী ব্রিটেনে গেলেও, কাজের অভিজ্ঞতা না থাকায় মুখোমুখি হচ্ছেন কর্ম সংকটের। বাতিল করা হয়েছে শতাধিক কেয়ার হোমের বিদেশি কর্মী আনার লাইসেন্স।
সরকারি ঘোষণা অনুযায়ী, আগামি ১১ মার্চ থেকে কেয়ার ভিসায় পরিবারের সদস্যদের আর নেয়া যাবে না ব্রিটেনে।
কেয়ার হোম খাতে দক্ষ কর্মীর সংকট দূর করতে ভিসানীতি শিথিল করেছিল ব্রিটিশ সরকার। তবে সেই শিথিলতার সুযোগে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী বৈধভাবে পুরো পরিবার নিয়ে দেশটিতে আসা শুরু করে। পুরো বিষয়টি নজরে আসার পর চূড়ান্ত হার্ডলাইনের সিদ্ধান্ত নেয় সরকার।
বাস্তবায়নের সময়সীমাও বেধে দেয়া হয়েছে। ১১ মার্চ থেকে কেয়ার ভিসায় পরিবারের সদস্যদের আনা যাবে না বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি।
মূলত অভিবাসীদের সংখ্যা কমাতেই সরকারের তড়িগড়ি এই সিদ্ধান্ত বলে মনে করছেন অভিবাসন বিষয়ক অনেক আইনজীবী।
ইতোমধ্যে কেয়ার হোমের নামে পরিকল্পিত আদম ব্যবসার কারণে কেয়ার ভিসায় বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে কর্মী আনা অন্তত শতাধিক কোম্পানির বিদেশি কর্মী আনার লাইসেন্স প্রত্যাহার করেছে ব্রিটিশ সরকার। লাইসেন্স প্রত্যাহারের ফলে ভিসা বাতিলের শংকায় রয়েছেন বিপুল সংখ্যক কেয়ার ওয়ার্কার।
অভিবাসী সংখ্যা বৃদ্ধির বর্তমান ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০২১ থেকে ২০৩৬ সালের মধ্যেই ব্রিটেনের জনসংখ্যায় যুক্ত হবে আরও ৬০ লাখ অভিবাসী।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed