হজ নিবন্ধনের সময় আবারও বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: চতুর্থবারের মতো বাড়ল হজ নিবন্ধনের সময়। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন করা যাবে। এরপর আর কোনোভাবেই হজ নিবন্ধনের সময় বাড়ানো হবে না। এসময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন সম্পন্ন করতে বলেছে ধর্ম মন্ত্রণালয়।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মতিউল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময়ের মধ্যে ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন অথবা প্যাকেজের সম্পন্ন অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে। প্রাক নিবন্ধনকৃতদের ২৯ ফেব্রুয়ারি মধ্যে বাকি টাকা পরিশোধ করতে হবে।
গত ২৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছিল ধর্ম মন্ত্রণালয়। বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও হজযাত্রী ও এজেন্সিগুলোর অনুরোধে সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছিল মন্ত্রণালয়।
এর আগে দ্বিতীয় দফায় সময়সীমা বাড়িয়েও চলতি মৌসুমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে হজযাত্রীদের সাড়া মেলেনি।
এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী এখনও অনেক আসন ফাঁকা রয়েছে।
Related News
হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের হজে সৌদি আরবের বাড়িয়ে দেওয়া কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃতRead More
জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, পবিত্র রমজানের বাকি কত দিন?
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা গেছে ১৪৪৬ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ।Read More



Comments are Closed