Main Menu

বিয়ানীবাজারে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলার দিঘলবাক এলাকায় নিজের বাড়ির সামনে অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরেক যুবক।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহির নাম মাহমুদ হোসেন (৩০)। তিনি উপজেলার শেওলা ইউনিয়নের দিঘলবাক এলাকার মৃত মাওলানা মঈন উদ্দিনের ছেলে।আহত যুবকের নাম আব্দুর রহমান। তিনি ওই এলাকার সফর উদ্দিনের ছেলে।

Manual6 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়ে মাহমুদ বালিঙ্গা নয়াবাজারে গিয়েছিলেন। ফেরার পথে বাড়ির সামনে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভীড় জমান। গোটা এলাকা শোকে মুহ্যমান হয়ে পড়ে।

স্থানীয় ইউপি সদস্য এরশাদ আহমদ জানান, সকালে মোটরসাইকেলযোগে মাহমুদ হোসেন বালিঙ্গা নয়াবাজারে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বিষয়টি নিশ্চিত করে বলেন- ময়না তদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code