মাধবপুরে পুকুর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আদুরী বাকতি সুনিতা (৪৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের ৯ নম্বর বস্তির মৃত লক্ষীপ্রসাদ বাকতির স্ত্রী।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুরা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গ্রামের পুকুরে এক নারীর মরদেহ ভেসে থাকতে দেখে গ্রামের লোকজন মাধবপুর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে আসলে পরিবারের সদস্যরা পরিচয় সনাক্ত করেন।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
Related News
হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবেRead More
হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট বোনের
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় পাওনা টাকাকেRead More



Comments are Closed