সুরমা নদীর তীর থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুরমা নদীর তীর থেকে ফয়েজ আহমদ (২০) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে নগরীর মেন্দিবাগ এলাকায় সুরমা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবক ফয়েজ আহমদ একজন অটোরিকশা চালক। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে। সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার একটি কলোনীতে ভাড়া থাকতেন ফয়েজ।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন।
তিনি বলেন, সকালের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। প্রাথমিক ভাবে এটা খুনের ঘটনা বলে মনে হচ্ছে। খুনের রহস্য উদঘাটনে কাজ চলছে।
লাশটির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed