ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের (বরখাস্তকৃত) মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ওসমানীনগরের ব্রাহ্মণশাসন এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত শফিউল হাসান সানী (২৯) সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ভালকি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল পদে চাকরিরত ছিলেন। দুই মাস আগে কারণবশতঃ তাকে বরখাস্ত করা হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক।
সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শফিউল হাসান সানী মোটরসাইকেলযোগে গোয়ালাবাজারে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ওসমানীনগরের ব্রাহ্মণশাসন এলাকায় যাওয়ামাত্র বেপরোয়া গতির একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এদিকে, দুর্ঘটনা ঘটানো মাইক্রোবাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন। তাকে ধরার চেষ্টা করছে পুলিশ।
Related News
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More
সিলেট সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৪ লাখ ৭০ হাজার ৪১০Read More



Comments are Closed