সুনামগঞ্জে ব্রিজের নিচ থেকে মাঝির লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আবু সুফিয়ান (২৫) নামে এক মাঝির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার ফহেতপুর ইউনিয়নের রঙ্গিয়ারচর ব্রিজের নিচে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত আবু সুফিয়ান উপজেলার ফতেহপুর ইউনিয়ন খিরধরপুর গ্রামের আলী আহমদের ছেলে। এক সন্তানের জনক সুফিয়ান নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোর ছয়টায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে আসি। নিহত আবু সুফিয়ান পেশায় নৌকার মাঝি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এই বিষয়টি সামনে রেখে প্রাথমিক তদন্ত চলছে। তবে এখনো কাউকে আটক দেখানো হয়নি।
তিনি বলেন, ইতোমধ্যে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বাবা আলী আহমদ বলেন, আবু সুফিয়ান রোববার রাত ৮টার দিকে খাওয়া দাওয়া শেষে ২০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু আলীপুরে নৌকায় না যাওয়াতে রাতে তাকে খোঁজাখুঁজি করেও পাইনি। সোমবার সকালে রঙ্গিয়ারচর ব্রিজের নিচে ছেলের মরদেহ দেখে লোকজন বাড়িতে খবর পাঠায়। কে বা কারা আমার ছেলেকে মেরে ফেলেছে।
ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আমহেদ বলেন, এটি হত্যাকাণ্ড। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের চিহ্নিত করে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।
Related News
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More
সুনামগঞ্জে তিন মাসে নিখোঁজের ৩৭ জিডি, ২০ জনই শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: সন্তানকে সকালে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না সুনামগঞ্জের অভিভাবকরা। স্কুলে যাচ্ছেRead More



Comments are Closed