Main Menu

হবিগঞ্জে ভোরে বাড়ি ফেরার পথে কৃষককে কুপিয়ে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় গানের আসর থেকে বাড়ি ফেরার পথে বুধ লাল দাশ (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বুধ লাল দাশ উপজেলার বুল্লা ইউনিয়নের হেলারকান্দি গ্রামের মহারাজ দাশের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে একই উপজেলার বড়কান্দি গ্রামে একটি গানের আসর ছিল। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল শিল্পীরা এসে গান পরিবেশন করে। রাতভর গান শুণা শেষে বুধ লাল দাশ ভোরে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে কাটাকান্দি নামক স্থানে পৌছলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করে। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ইন্সপেক্টর (তদন্ত) চম্পক ধাম বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি বিষয়টি তদন্ত করছে পুলিশ। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

Share





Related News

Comments are Closed