জগন্নাথপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নাজিফা বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জানুয়ারী) দিবাগত রাত একটার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নিজ বাড়ী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত নাজিফা বেগম নোয়াগাঁও গ্রামের মাসুম মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্বজনেরা জানায়, মঙ্গলবার দিবাগত রাতে প্রতি রাতের ন্যায় ঘরের দরজা বন্ধ করে সন্তান নিয়ে শুয়েছিলেন নাজিফা বেগম। রাত ১টার দিকে ১৫ মাসের মেয়ের কান্নার শব্দ শোনে স্বামী ঘুম থেকে উঠে তার স্ত্রীকে খোঁজ করে দেখেন তার স্ত্রী ঘরের পাশে একটি জাম গাছের ডালে ঝুলন্ত অবস্থায়। পরে তার স্বামীসহ আত্মীয়স্বজনরা মিলে জগন্নাথপুর থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ রাতে লাশ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, কয়েক মাস ধরে নাজিফা বেগম মানসিক অসুস্থতায় ভুগছিল।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসাইন জানান, ‘মঙ্গলবার দিবাগত রাতে জাম গাছের সাথে ঝুলন্ত লাশ দেখে তার আত্মীয়স্বজনরা আমাকে খবর দিলে আমি থানা পুলিশকে জানানোর পর পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।’
এ ব্যাপারে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) অলক জানান, ঝুলন্ত লাশের খবর পেয়ে আমাদের থানার এসআই আরিফুল সহ একদল পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত করার জন্য সুনামগঞ্জ প্রেরণ করা হয়েছে।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed