সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খান জামাল গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর ঝেরঝেরিপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন।
তিনি বলেন- আগের একটি নাশকতা মামলার আসামি ছিলেন আব্দুল আহাদ খান জামাল। ওই মামলায় পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান আদালতের মাধ্যমে আব্দুল আহাদ খান জামালকে কারাগারে প্রেরণ করা হবে।
এর আগে গত বছরের ২৭ মে আরেকবার গ্রেপ্তার হন এই স্বেচ্ছাসেবক দল নেতা। একমাস কারাবরণ করে তিনি জামিনে মুক্ত পান। এ মুক্তির ৭ মাসের মাথায় ফের গ্রেপ্তার হলেন খান জামাল।
২০২১ সালের ২১ আগস্ট সিলেট স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। ওইসময় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্ব পান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আব্দুল আহাদ খান জামাল।
দায়িত্ব পাওয়ার পর থেকেই রাজপথে নবউদ্যমে নামেন খান জামাল। সরকারবিরোধী কেন্দ্রঘোষিত সকল কর্মসূচিতে তিনি ছিলেন অগ্রভাগে। বিগত আন্দোলনে বিএনপির সিলেটের শীর্ষ নেতৃবৃন্দের ‘নিষ্ক্রিয়তারও’ সমালোচনা করেন তিনি। এ বিষয়ে একাধিকবার খান জামাল তার ফেসবুক আইডিতে সমালোচনামূলক মন্তব্য পোস্ট করেন। বিষয়টি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ত্যাগী নেতাকর্মীদের প্রশংসা কুড়ায়।
Related News
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৯ লাখ ৮০ হাজার টাকাRead More
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More



Comments are Closed