বৃহস্পতিবার সিলেট নগরীর কয়েকটি এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ট্রান্সফরমার মেরাতম, জরুরি সংরক্ষণ ও সঞ্চালন লাইনের আশপাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সিলেট মহানগরের কয়েকটি এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হচ্ছে- রায়নগর, ঝর্নারপাড়, দর্জিবন্দ, খরাদিপাড়া, দপ্তরিপাড়া, আগপাড়া, মিতালী আবাসিক এলাকা, বসুন্ধরা আবাসিক এলাকা ও রাজবাড়ি এলাকা।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রকৌশলী শামছ-ই-আরেফিন।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed