সিলেট-৬, বড় ব্যবধানে জিতলেন নাহিদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের ১৯২ কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে বিজয়ী হয়েছেন সাবেক শিক্ষমন্ত্রী ও নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ।
আসনের মোট ১৯২টি ভোটকেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন ৫৭ হাজার ৭৭৮ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন পেয়েছেন ৩৯ হাজার ৪৮৮ ভোট।
এছাড়া তৃণমূল বিএনপির চেয়ারপরসন সোনালী আঁশ শমসের মুবিন চৌধুরী ১০ হাজার ৯৩৬, জাতীয় পার্টির সেলিম উদ্দিন লাঙল প্রতীকে ৫ হাজার ৫৭৯, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট সাদাছড়ি প্রতীকে আতাউর রহমান ১৬৯, ইসলামি ঐক্যজোটের মিনার প্রতীকে সাদিকুর রহমান পেয়েছেন ৬১২ ভোট।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed