Main Menu

সিলেট-৫, বড় ব্যবধানে জিতলেন হুছামুদ্দীন চৌধুরী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে প্রায় ১৪ হাজার ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়ে জয় নিশ্চিত করলেন কেটলি প্রতীকের প্রার্থী মাওলানা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী।

আসনের ২৫২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী মাওলানা হুছামুদ্দিন চৌধুরী কেটলি প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৮১৩ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ নৌকা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৮৬৯ ভোট।

১৩ হাজার ৯৪৪ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি।

Share





Related News

Comments are Closed