শুক্রবার মধ্যরাত থেকে বন্ধ মোটরসাইকেল চলাচল
বৈশাখী নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শুক্রবার মধ্যরাত থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হচ্ছে মোটর সাইকেল চলাচল। সেই সঙ্গে শনিবার (৬ জানুয়ারি) মধ্যরাত থেকে আরও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এর আগে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে গত ৩১ ডিসেম্বর বিষয়টি জানানো হয়। এতে কোন কোন ক্ষেত্রে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল থাকবে, তাও জানানো হয়।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৬ জানুয়ারি মধ্যরাত থেকে ৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। আর মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে ৫ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত।
সড়ক বিভাগের প্রজ্ঞাপনে নিষেধাজ্ঞাভুক্ত যানবাহন চলাচল বন্ধ অথবা শিথিলের বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট অথবা মহানগর পুলিশ কমিশনারকে ক্ষমতা দেওয়া হয়েছে।
Related News
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে হওয়া ১০১টিRead More
বিলুপ্ত র্যাব, সংসদে পাস এসআরবি বিল
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নRead More



Comments are Closed