Main Menu

ফোনের দখল নিচ্ছে এমন ১৩ অ্যাপ নিয়ে সতর্কতা

Manual5 Ad Code

প্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন দখল করতে পারে— এমন কয়েকটি অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পর্কে সম্প্রতি সতর্ক করেছেন সিকিউরিটি বিশেষজ্ঞরা। ম্যাকাফির বিশেষজ্ঞরা এই অ্যাপগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। যেখান অ্যাপগুলোকে ‘জাম্যালিসিয়াস’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টেকগাপ।

গবেষকদের মতে, ম্যালওয়্যার দ্বারা সংক্রমিত অ্যাপগুলো অ্যাক্সেসিবিলিটি পেতে “সোশ্যাল ইঞ্জিনিয়ারিং” ব্যবহার করে। যার মাধ্যমে ডিভাইসের মালিকের অজান্তেই ডিভাইসটি একটি কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সার্ভারের সাথে যুক্ত হয়। আর সেই মুহুর্তে, ফোনে একটি দ্বিতীয় পেলোডও ডাউনলোড হয়। যার ফলে ডিভাইসের মালিক ডিভাইসের উপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

ম্যাকাফির প্রকাশিত তালিকা –

১) অ্যান্ড্রয়েডের জন্য প্রয়োজনীয় রাশিফল (com.anomenforyou.essentialhoroscope)

Manual8 Ad Code

২) PE Minecraft-এর জন্য 3D স্কিন এডিটর (com.littleray.skineditorforpeminecraft)

৩) লোগো মেকার প্রো (com.vyblystudio.dotslinkpuzzles)

৪) অটো ক্লিক রিপিটার (com.autoclickrepeater.free)

Manual2 Ad Code

৫) কাউন্ট ইজি ক্যালরি ক্যালকুলেটর (com.lakhinstudio.counteasycaloriecalculator)

৬) সাউন্ড ভলিউম এক্সটেন্ডার (com.muranogames.easyworkoutsathome)

৭) লেটারলিঙ্ক (com.regaliusgames.llinkgame)

৮) সংখ্যাতত্ত্ব: ব্যক্তিগত রাশিফল এবং সংখ্যার পূর্বাভাস (com.Ushak.NPHOROSCOPENUMBER)

Manual3 Ad Code

৯) স্টেপ কিপার: ইজি পেডোমিটার (com.browgames.stepkeepereasymeter)

১০) ঘুম ট্র্যাকার (com.shvetsStudio.trackYourSleep)

Manual2 Ad Code

১১) জ্যোতিষী নেভিগেটর: দৈনিক রাশিফল এবং ট্যারোট (com.Osinko.HoroscopeTaro)

১২) ইউনিভার্সাল ক্যালকুলেটর (com.Potap64.universalcalculator)

১৩) সাউন্ড ভলিউম বুস্টার (com.devapps.soundvolumebooster)

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code