Main Menu

বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের গৌরনদী উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গৌরনদী পৌরসভার শারমিন ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন মোটরসাইকেল চালক বরিশালের মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুল কাসেম ফরাজীর ছেলে শেখ ইয়াদ উদ্দিন কামাল (৪০)।

গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা গণমাধ্যমকে জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল সাকুরা পরিবহনের একটি বাস। পথে শারমিন ক্লিনিকের সামনে এলে খড়বাহী একটি ভ্যান অতিক্রম করার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়।

Manual5 Ad Code

ওসি জানান, নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার স্বজনকে খবর দেওয়া হয়েছে। তারা এলে অপরজনের পরিচয় জানা যাবে।

Manual1 Ad Code

ওসি আরও জানান, এ ঘটনায় সাকুরা পরিবহনের চালক মিন্টু মিস্ত্রি (৩৫) ও হেলপার রবিন হাওলাদারকে (২৩) আটক করা হয়েছে। তাদের নামে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code