কারাবন্দী সিলেট স্বেচ্ছাসেবক দলের সদস্য মনাফের পিতৃবিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: কারাগারে বন্দি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য শেখ আব্দুল মনাফের পিতা শেখ ওয়াহিদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।
বুধবার এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্বার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান।
শোক বার্তায় নেতৃবৃন্দ হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে উল্লেখ করে বলেন কারাবন্দী শেখ আব্দুল মনাফ নিজে হার্টের রোগী। পিতা অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন খবর পেয়ে আদালতের নিকট জামিন চেয়েছিলো মনাফ। কিন্তু দুর্ভাগ্য সে জামিন না পাওয়ায় তার পিতাকে দেখা থেকে বঞ্চিত হয়। রাষ্ট্রযন্ত্রকে ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী কতটা অমানবিক করে রেখেছে তারই জলন্ত প্রমান এটি।
উল্লেখ্য, আজ বুধবার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য কারাবন্দী শেখ আব্দুল মনাফের পিতা শেখ ওয়াহিদুর রহমান।
Related News
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More



Comments are Closed