চুনারুঘাটে অর্ধ গলাকাটা মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় হারুন মিয়া (৪০) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জানুয়ারি) সকালে উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের মিরাশি নতুন বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ফরিদ মিয়া জানান, নিহত হারুন মিয়া উপজেলার ৯নং রাণীগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আকবর উল্লাহ অডিটরের বড় ছেলে। সকালে মিরাশী নতুন বাজারের পশ্চিম দিকে মাজারের কাছে হারুন মিয়াকে অর্ধ গলাকাটা, হাত পা বাঁধা অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
ধারণা করা হচ্ছে রোববার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে দুর্বৃত্তরা হারুন মিয়ার গলাকেটে মেরে ফেলে রেখে গেছে।
উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় জনপ্রতিনিধিসহ চুনারুঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে।
এ বিষয়ে জানতে চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed