সিলেট জেলা বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, জোর করে ক্ষমতা আকড়ে রাখতে আওয়ামীলীগ পাগল হয়ে গেছে। সরকারের আজ্ঞাবহ এই নির্বাচন কমিশন ভোটের নামে জনগনের সাথে তামাশা করছে। ইতিমধ্যে সারাবিশ্বের কাছে প্রমাণিত হয়েছে যে, এই ফ্যাসিস্ট সরকার ও তাদের আজ্ঞাবহ এই ইসির অধিনে কোন দিনও দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই জনগন এই প্রহসনের নির্বাচনে যাবে না।
শনিবার সকাল ১১টায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর কালিঘাট এলাকায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে চলমান অসহযোগ আন্দোলনে জনসচেতনতা সৃষ্টির লক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
৭ জানুয়ারী মুক্তিকামী জনতাকে ভোটকেন্দ্রে না যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, এটি কোন নির্বাচন নয় নৌকা, স্বতন্ত্র, বিদ্রোহী ও গৃহপালিত দলের নামে তারা কতিত ভোট করবে। এই ভোটে যে প্রতিকের ভোট দেয়া হয় না কেন প্রকৃত পক্ষে আওয়ামীলীগকেই দেয়া হবে। তাই আসুন আমরা সকলে মিলে সম্মিলিত ভাবে এই প্রহসনের নির্বাচনকে বর্জন করি।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এড হাসান পাটোয়ারী রিপন , আনোয়ার হোসেন মানিক, রফিকুল ইসলাম শাহপরান ও আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ডাঃ নাজিম উদ্দিন, মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, সহ সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, সহ তথ্য ও গবেষনা সম্পাদক আকবর হোসেন, জিয়াউর রহমান দীপন, সহ ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, রাহুল হোসেন সাহেল, আজিজুল হোসেন আজিজ, বোরহান উদ্দিন , রাসেল আহমদ, বেলাল আহমদ , আব্দুর রাজ্জাক, শেখ সুজা, রাহাত আহমদ প্রমুখ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed