Main Menu

মোস্তাক আহমদ ও তোফায়েল আহমদ এর মায়ের মৃত্যুতে সিলেট স্বেচ্ছাসেবক দলের শোক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এডভোকেট মোস্তাক আহমদ ও সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমদ ভ্রাতৃদ্বয়ের মাতা মাহবুবা রব চৌধুরী আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।

শনিবার এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন মাহবুবা রব চৌধুরীর মৃত্যুতে তার পরিবার – পরিজনদের মতো আমরাও গভীরভাবে সমব্যাথী। ধর্মপরায়ণ ও পরোপকারী নারী হিসেবে তিনি এলাকায় সকলের নিকট শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্যধারণের ক্ষমতা দান করেন।

Share





Related News

Comments are Closed