হরতালের সমর্থনে সিলেট মহানগর বিএনপির মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন দেশের টাকা নষ্ট করে নির্বাচনের নামে জাতির সাথে তামাশা করছে। নিজ দলের প্রার্থী ও কতিপয় দালাল চাটুকারদের ডামি প্রার্থী দিয়ে নির্বাচন হাস্যকর ছাড়া কিছু নয়। এরমাধ্যমে প্রমাণ হয়েছে সরকারী দল ও দালাল-চাটুকর ছাড়া প্রকৃত দেশপ্রেমিক কোন প্রার্থী ও দল নির্বাচনে অংশ নেয়নি। এভাবে দেশের গণতন্ত্রকামী জনতাও ভোট কেন্দ্রে যাবেনা। প্রহসনের একতরফা নির্বাচন জাতি প্রত্যাখ্যান করেছে। সময় থাকতে সরকারের শুভ বুদ্ধির উদয় না হলে চড়া মূল্য দিতে হবে।
সোমবার বিকেলে বিএনপি কেন্দ্র আহুত মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে সিলেট মহানগর বিএনপি আয়োজিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন।
মিছিলটি নগরীর জিন্দাবাজার থেকে শুরু হয়ে জেলরোড পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, বিএনপি নেতা মঞ্জুরুল হাসান মঞ্জু, তারেক আহমদ খান, সবুর আহমদ, মিজানুর রহমান মিজান, সৈয়দ রহিম আলী রাসু, ফয়েজ আহমদ মুরাদ, আলমগীর হোসেন, লোকমান আহমদ, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, শ্রমিক দল নেতা সামছুল ইসলাম ফয়সল, জিলানী আহমদ ও বাবুল হোসেন প্রমূখ।
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed