চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার (১৬ ডিসেম্বর) রাতের যেকোনো সময় ভারতীয় সীমান্তের মধ্যে এ ঘটনা ঘটে।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা ও স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের ব্যাকপাড়ার হায়দার আলীর ছেলে সাজিদুল ইসলাম (২৫) ও একই এলাকার শরিয়তুল্লাহর ছেলে খাজা মঈনউদ্দিন (৩২)। নিহত সাজিদুল ইসলামের একটি ও খাজা মঈনউদ্দিনের তিন সন্তান রয়েছে।
পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড (ইউপি) সদস্য আব্দুর রহমান বলেন, আমার ওয়ার্ডের সাজিদুল ও মঈনউদ্দিন শনিবার রাতে বাড়াদি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে অবৈধভাবে গরু আনতে যায়। সেখানে ভারতের বিজয়পুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে এই দুইজন নিহত হন। তাদের মরদেহ এখন পর্যন্ত ভারতে আছে।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, দুজন বাংলাদেশি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল। ভারতের কৃষ্ণনগর থানাধীন এলাকায় বিএফএফের গুলিতে তারা নিহত হয়েছেন বলে জেনেছি। মরদেহ সেখানে আছে। ধারণা করা হচ্ছে তারা অবৈধভাবে গরু আনতে গিয়েছিল।
জানতে চাইলে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের সরকারি নম্বরে কল করা হলে তিনি রিসিভ করেননি।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed