অবরোধ ও হরতালের সমর্থনে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: বুধবারের অবরোধ ও বৃহস্পতিবারের হরতাল সফল করতে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাইওরপুল-টিলাঘড় সড়কে অনুষ্ঠিত মশাল মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।
মিছিলে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে অবিলম্বে অবৈধ তফসিল বাতিল ও শেখ হাসিনার পদত্যাগ দাবি করা হয়।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed