সিলেটে রাস্তায় মশাল ফেলে বিএনপির বিক্ষোভ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল সফলের আহবান জানিয়ে সিলেট নগরীতে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় মিছিলকারীরা মশালগুলো রাস্তায় ফেলে সড়ক অবরোধ করে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বন্দরবাজার থেকে মিছিলটি বের হয়। এ সময় পুলিশ একজনকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে বন্দরবাজারস্থ রঙমহল টাওয়ারের সামনে থেকে জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করে। মিছিলটি করিম উল্লাহ মার্কেটের সামনে পৌছলে নেতাকর্মীরা রাস্তায় মশালগুলো ফেলে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করে। এসময় একটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীসহ পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই মিছিলকারীরা চলে যায়। পরে পুলিশ সেখান থেকে এক যুবককে আটক করে। এ সময় ওই যুবক নিজেকে পথচারি হিসেবে দাবি করেন।
এ ব্যাপারে এসএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ সেখানে যাওয়ার আগেই মিছিলকারী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়েছে।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed