ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি’র সেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি’র ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে সেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কাজী নজরুল ইসলাম একাডেমিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্লাড ডোনেশন সোসাইটি এর প্রতিষ্ঠাতা মো ছালিম আহমদ খান’র সভাপতিত্বে ও আরিফুর রহমান আরিফ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাকিব আল মাহমুদ রিফাত।
এতে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন- সাবেক কাউন্সিলর লেখিকা ও সমাজসেবক নাজনীন আক্তার কণা, আজকের সিলেট ডটকম এর সহকারী সম্পাদক ও রক্তদাতা মিজান মোহাম্মদ, লেখক ও নাট্যকর্মী প্রশান্ত লিটন, স্যাটেলাইট চ্যালেন একাত্তর টিভির সিলেট প্রতিনিধি হোসাইন আহমদ সুজাদ, সমাজসেবক শফি আহমেদ পিপিএম, মাওলানা মুফতি জামিল আহমদ খান (মুহাদ্দিস: কাজীরবাজার মাদ্রাসা), সমাজসেবক আবিদ হোসেন খান প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। রক্তদানে উদ্বুদ্ধ করতে সদস্য রক্তদাতাদের সম্মাননা করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
প্রথমে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠানে তেলাওয়াত করেন তায়্যিব হাসান রুতবা।
Related News
সিলেটে বদ্ধ ঘর থেকে তরুণের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বটেরতল এলাকায় নিজ বসতঘর থেকে রাজভি (২৫) নামে এক তরুণেরRead More
সিলেটে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওলাদ আহম্মেদ (২৩) নামে ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের একRead More



Comments are Closed