সিলেটে হরতাল সফল করায় সিলেটবাসীর প্রতি বিএনপির কৃতজ্ঞতা
বৈশাখী নিউজ ডেস্ক: ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগের একদফা দাবীতে শান্তিপূর্ণ মহাসমাবেশ চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের সম্মিলিত হামলার প্রতিবাদে ও সরকারের পদত্যাগের একদফা দাবীতে সারাদেশের ন্যায় সিলেটেও শতষ্ফূর্তভাবে সকাল-সন্ধ্যা পালিত হয়েছে।
রোববার হরতাল চলাকালে এবং হরতালের আগের রাতে জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা মো. আব্বাস, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ সহ সিলেট জেলা ও মহানগর বিএনপির অন্তত ৭জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে শনিবার ঢাকায় মহাসমাবেশ থেকে গেফতার করা হয়- সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিকদেলর সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ বাদশা, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল নেতা আলাউদ্দিনকে।
এদিকে, চলমান গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির একদফা দাবীর প্রতি একাত্মতা জানিয়ে সর্বাত্মক হরতাল পালন করায় সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
বিএনপি নেতৃবৃন্দ হরতাল পরবর্তী এক বিবৃতিতে বলেন, সরকার রাজপথে বিএনপিকে মোকাবেলা করতে ব্যার্থ হয়ে এখন মুক্তিকামী জনতার বিরুদ্ধে রাষ্ট্রিয় বাহিনীকে লেলিয়ে দিয়েছে। জনতার শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করছে। বিরোধীদলের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। জুলুম নির্যাতনের স্ট্রিমরোলার চালিয়ে জনগনের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলনকে বন্ধ করা যাবে না। গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
বিএনপি নেতৃবৃন্দ, দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সিলেটে সর্বত্র সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করায় সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অতীতের মতো পাশে থাকার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানান।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed