চৈতালী পূজা মন্ডপ পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল বলেছেন, উৎসবের মধ্য দিয়েই আমাদের সকলেরই আনন্দ হয়। একে অপরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। বাংলাদেশ ভারতের মধ্যেও তেমনি একটি গভীর সম্পর্ক রয়েছে। আর সেই সম্পর্কের মাধ্যমেই বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রীতির মিলন রয়েছে। দূর্গাপূজা উৎসব আনন্দের মধ্যে দিয়েই পালন করা হচ্ছে। আনন্দের মধ্যেই সবসময় আমরা যেন মিলেমিশে থাকতে পারি সেই দিকেই সবাইকে লক্ষ্য রাখতে হবে।
রবিবার (২২ অক্টোবর) রাতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ চৈতালী পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।এসময় ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল এর সাথে ছিলেন তার সহধর্মীনী নিতা জয়সওয়াল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৈতালী সংঘের সভাপতি এডভোকেট অশোক কর, সহ সভাপতি মদন মোহন কর্মকার, গৌতম বনিক, সাধারণ সম্পাদক চন্দন সাহা, যুগ্ম সম্পাদক নির্মল রায় রাজা, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর বিক্রম কর সম্রাট, প্রতিষ্ঠাকালীন সদস্য রনবীর চক্রবর্তী, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য উত্তম চৌধুরী, অর্থ উপ পরিষদের আহবায়ক পংকজ দাস, যুগ্ম আহবায়ক কিশোর চক্রবর্তী, কেশব সেন, জোনাকী চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি রজত কান্তি গুপ্ত প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed