বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে শনিবার
প্রযুক্তি ডেস্ক: চলতি বছরের শেষ সূর্যগ্রহণ শনিবার (১৪ অক্টোবর) দেখা যাবে। এর আগে, ১৮৪৫ সালে অমাবস্যার সময় সূর্যগ্রহণ হয়েছিল।
জানা গেছে, শনিবার আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে বিকেল ৪টা ৩৪ মিনিটে গ্রহণ শুরু হবে। গ্রহণ ছেড়ে যাবে রাত ২টা ২৫ মিনিটে। এসময় সূর্যের ওপর চাঁদের ছায়া পড়বে। কিন্তু সেটা সূর্যকে সম্পূর্ণরূপে ঢাকতে পারবে না। চাঁদের চারপাশে সূর্যের লাল আলোর রিং বা বলয় দেখা যাবে। দিনটি শনিবার হওয়ায় বিরল এই গ্রহণকে শনির অমাবস্যার সূর্যগ্রহণ বলা হচ্ছে।
তবে বাংলাদেশ থেকে বছরের দ্বিতীয় এবং শেষ এই সূর্যগ্রহণ দেখা যাবে না।
বছরের এই শেষ সূর্যগ্রহণ উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা যাবে।
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেRead More



Comments are Closed