কক্সবাজার সৈকতে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে সৈকতের কবিতা চত্বর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হচ্ছে- কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়া এলাকার মৃত মাহাবুব আলমের ছেলে আরিফ ইসলাম (১৬), একই এলাকার সাইফু ইসলামের ছেলে আকরামুল ইসলাম সাজিদ (১৬)।
বিচ কর্মীদের সুপারভাইজার মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৮টার দিকে দুই বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে দুই কিশোর নিখোঁজ হয়। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। পরে লাইফগার্ড কর্মীরা অভিযান চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করেন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed