স্পেনে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের একটি নাইটক্লাবে আগুন লেগে ১১ জন নিহত হয়েছেন। আজ রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
রোববার (১ অক্টোবর) সকাল ৬টার দিকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মুরসিয়ায় একটি নাইটক্লাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নাইটক্লাবটি আটালায়াস এলাকায় অবস্থিত। এ ঘটনার পর ভবনের ভেতরে আটকে পড়া ব্যক্তিদের খোঁজে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
এর আগে মুরসিয়ার মেয়র হোসে ব্যালেস্তা এক এক্সবার্তায় লেখেন, আটালায়াস নাইটক্লাবে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছেন। আমরা খুবই শোকাহত।
এর পর আরো চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ পর্যন্ত মোট নিহত ১১ জন।
ঠিক কীভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। তবে আগুন লাগার সময় নাইটক্লাবের ভেতরে অনেক মানুষ ছিলেন।
Related News
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More
মিত্র দেশগুলোর কাছে জরুরি সহায়তা চাইল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে সৌদি আরবেরRead More



Comments are Closed