সিলেটে নিজ ঘর থেকে তরুণীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরান থানাধীন নিপবন মনিপুরীপাড়া এলাকার নিজ বাসা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শাহপরান থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
মৃত ফাহিমা বেগম (২৩) নিপবন মনিপুরীপাড়া এলাকার মৃত শহিদ মিয়ার মেয়ে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রোববার সকালে পরিবারের সদস্যরা তার কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে ঝুলন্ত লাশ দেখতে পান।
ফাহিমা বেগম কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পুলিশের কাছে দাবি করেছেন পরিবারের সদস্যরা।
শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রোববার দুপুরে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed