সিলেটে হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর লালবাজার এলাকার আজাদ বোর্ডিং নামক আবাসিক হোটেল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুর রউফ (৭০) সিলেটের ওসমানীনগর উপজেলার কুরুয়া বাজার এলাকার মনু মিয়ার ছেলে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৩টার দিকে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরেদহটি উদ্ধার করে।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ বলছে- সোমবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আব্দুর রউফ আজাদ বোর্ডিংয়ের নিচ তলার ২নং কক্ষটি ভাড়া নেন। তবে বুকিংয়ের সময় তার জাতীয় পরিচয়পত্র চায়নি হোটেল কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকাল পর্যন্ত কক্ষটির দরজা বন্ধ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে কোতোয়ালি থানার একদল পুলিশ বিকাল ৩টার দিকে এসে দরজা ভেঙে রউফের বিবস্ত্র মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে। মরদেহের পাশে পড়েছিলো কিছু ওষুধ ও তাবিজ।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, কিভাবে এই বৃদ্ধ মারা গেলেন তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন- লাশের পাশে পাওয়া ওষুধগুলো চিকিৎসককে না দেখালে বুঝা যাবে না এগুলো কীসের ওষুধ।
এক প্রশ্নের জবাবে ওসি বলেন- নিয়ম হচ্ছে কোনো বোর্ডার হোটেলে উঠলে তার যাবতীয় তথ্য সংরক্ষণে রাখবে কর্তৃপক্ষ। কিন্তু জাতীয় পরিচয়পত্র ছাড়াই আব্দুর রউফকে রুম ভাড়া দিয়েছে ‘আজাদ বোর্ডিং’। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে ২০১৯ সালের ১৯ নভেম্বর এই ‘আজাদ বোর্ডিং’-এ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে ৫ নারী ও ৭ জন পুরুষকে আটক করা হয়। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে পরিচালিত হয়েছিলো সেই অভিযান। ওই দিনই এই আবাসিক হোটেল সিলগালা করা হয়। পরে সেটির মালিকানা বদল হয়ে যায়।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed