যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবে গুলি, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি নাইটক্লাবে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে আলাবামার একটি নাইটক্লাবে গোলাগুলিতে হতাহতের এই ঘটনা ঘটে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আলাবামার একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে অন্তত দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সেই ঘটনার কিছুক্ষণ পর হাসপাতালের জরুরি বিভাগে আসা একটি গাড়িতে গুলি চালানো হয়। নাইটক্লাবের গোলাগুলিতে আহত ব্যক্তিদের লক্ষ্য করে ওই হামলা হয়।
সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা দিনে দিনে আরও সাধারণ বিষয় হয়ে উঠছে এবং মানুষকে লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ যুক্তরাষ্ট্রে একটি ক্রমবর্ধমান উদ্বেগজনক সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
Related News
সৌদি আরবের সর্বোচ্চ ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত পিআইএফ টাওয়ার
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবনRead More
রিয়াদে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরেRead More



Comments are Closed