দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনে আগুন, নিহত ৬৩
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বৃহৎ শহর জোহানেসবার্গের একটি বহুতল ভবনে আগুন লেগে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। দেশটির জরুরি ব্যবস্থাপনা সেবা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
জরুরি ব্যবস্থাপনা সেবা সংস্থা আরও জানিয়েছে, এ অগ্নিকাণ্ডে আরও অন্তত ৪৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরে ওই ভবনে আগুন লাগে।
জোহানেসবার্গ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসের মুখপাত্র রবার্ট মুলাউদজি জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে লাগা আগুনে একটি ভবন পুরোপুরি পুড়ে গেছে। সেখান থেকে ৬৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।ভবনটির অন্য বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি বলেন, অভিযান চলছে এবং অগ্নিনির্বাপক কর্মীরা ভবনের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। আরও লোক ভেতরে আটকা পড়ে থাকতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। তবে শহরের কেন্দ্রস্থলে কালো হয়ে যাওয়া ভবনের জানালা থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। কিছু মানুষ জানালার বাইরে চাদর এবং অন্যান্য সামগ্রীর স্ট্রিংগুলিও ঝুলছে।
তবে কীভাবে পাঁচ তলা ওই ভবনে এমন ভয়াবহ আগুনের সূত্রপাত হলো সেটি এখনো জানা যায়নি বলে জানিয়েছে এই কর্মকর্তা।
তিনি বলেছেন, “ধারণা করা হচ্ছে ভবনটি একটি ‘অস্থায়ী বাসস্থান’ ছিল। ফলে সেখানে অনেক অস্থায়ী জিনিসপত্র ছিল। ভবনের ভেতর অনেক ধ্বংসস্তূপ আছে যেগুলো আমাদের বের করে আনতে হবে।”
উদ্ধারকারীরা জানিয়েছেন, ওই ভবনের আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। তবে ঝলসে যাওয়া সেই ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যাচ্ছিল।
টিভিতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ভবনের আশপাশে ফায়ার সার্ভিসের অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে। এছাড়া সেখানে অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছিল। আর ভবনটি পুলিশ ঘিরে রেখেছিল।
স্থানীয় সংবাদমাধ্যম টাইমস লাইভ জানিয়েছে, জোহানেসবার্গে গত কয়েক মাসে ‘কোনো পুরোনো ভবনে’ অগ্নিকাণ্ডের চতুর্থ ঘটনা এটি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনটিতে ২০০ জনের মতো মানুষ থাকতে পারে।
Related News
সৌদি আরবের সর্বোচ্চ ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত পিআইএফ টাওয়ার
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবনRead More
রিয়াদে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরেRead More



Comments are Closed