ইরাকে বোমা হামলায় ৩০০ জনকে হত্যায় তিন জনের ফাঁসি কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের বাগদাদে একটি গাড়ি বোমা হামলার মামলায় মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামির রায় কার্যকর হয়েছে।
২০১৬ সালে ওই হামলায় ৩ শতাধিক মানুষ নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছিলেন বলে মঙ্গলবার (২৯ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।
প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল–সুদানির কার্যালয় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের নাম বা তাদের কখন সাজা দেয়া হয়েছে তা জানায়নি। তবে বলা হয়েছে, রোববার বা সোমবার ওই তিনজনের দণ্ড কার্যকর হয়েছে।
২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসনের পর এটি ইরাকে সবচেয়ে ভয়াবহ একক বোমা হামলা। ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) এই হামলার দায় নিয়েছে।
একটি সরকারি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, হামলার পেছনে আইএসের মূল পরিকল্পনাকারী হিসেবে ধরা হয় গাজওয়ান আল-জাওবাইকে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনিও আছেন। জাওবাইকে বন্দি করা হয় ২০২১ সালে।
২০১৬ সালের ৩ জুলাই বিস্ফোরক ভর্তি একটি গাড়ি ইরাকের রাজধানীর শিয়া মুসলিম অধ্যুষিত কাররাদায় একটি জনাকীর্ণ শপিং সেন্টারের পাশে বিস্ফোরিত হয়। ওই সময় পবিত্র রমজান মাস ছিল।
বোমা বিস্ফোরণের পর ভবনটি বিধ্বস্ত হয়। আগুনে মারা যান অনেকে। বিস্ফোরণের পর তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ঘাবান পদত্যাগ করেন।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed